শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বগুড়া-বরিশালেও সড়ক অবরোধ, বিক্ষোভ

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০২:৪৬ পিএম

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছে বগুড়া ও বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বেলা ১১ টার দিকে শিক্ষার্থীরা মহানগরীর সাতমাথা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। দুপুর ১২টার দিকে মিছিলটি নগরীর সাতমাথা এলাকা থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে যায়। কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ হয়। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেয় শিক্ষার্থীরা।

দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষা পদ্ধতির পরিবর্তনের দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত