উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সেই ধারাবাহিকতায় সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীর পর এবার বিশেষ সম্মাননা পাচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা।
তথ্যটি নিশ্চিত করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক নাভা মেহজাবিন বলেন, তিনি বলেন, ‘আমাদের সংগীতে জীবন্ত কিংবদন্তিদের নিয়ে এ ধরনের আয়োজন খুব একটা হয়নি। আমরা চেষ্টা করছি, তাদের প্রতি দেশের সম্মানটা পৌঁছে দিতে। সে ধারাবাহিকতায় রুনা লায়লাকে আমন্ত্রণ জানিয়েছি আমরা।’
আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন রুনা লায়লা। এদিন তাকে বিশেষ সম্মাননা জানানোর পাশাপাশি পরিবেশন করবেন তার গাওয়া জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় প্রায় ১০টি গান।
বিরতি ভেঙে মঞ্চে আজ ‘র্যাডক্লিফ লাইন’
শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীদের বি'ক্ষো'ভ