রাষ্ট্রদ্রোহ মামলা

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩০ সেপ্টেম্বর

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১১:২৫ পিএম

‘জয় বাংলা ব্রিগেড’র জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তরর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অবশিষ্ট চার্জ (অভিযোগ) শুনানির জন্য ৩০ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছে আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরী আসামি পক্ষে সময়ের আবেদন মন্জুর করে এই তারিখ নির্ধারণ করেন।

এই মামলায় আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী গোলাম রাব্বানী, কামরুল ইসলাম। শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবীরা সাংবাদিকদের ব্রিফিং করার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (ঢাকা বার) আহ্বায়ক কমিটির সদস্য সচিব নিহার হোসেন ফারুকসহ বেশ কয়েকজন আইনজীবী তাদের সামনে এসে দাঁড়ান। তাদের বক্তব্য প্রদানে বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে বিএনপিপন্থি আইনজীবীরা তাদের পেছন থেকে ধাক্কা দিতে দিতে আদালত চত্বর থেকে বের করে দেন বলে অভিযোগ করেন আসামিপক্ষের আইনজীবীরা। বিষয়টি উপস্থিত সাংবাদিকেরা ক্যামেরা বন্দি করতে চাইলে বিএনপিপন্থি আইনজীবীরা বাধা দেন। 

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় শেখ হাসিনা তার নেতাকর্মীদের কাছে দেশবিরোধী বক্তব্য দেন।

তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। এ বক্তব্য সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় ২০২৫ সালের ২৭ মার্চ সিআইডির সহকারী বিশেষ পুলিশ সুপার মো. এনামুল হক শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালতে এ মামলাটি করেন। তদন্ত শেষে একই কমকর্তা গত বছর ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত