নতুন পে স্কেলে আপত্তি নয়, সতর্ক আইএমএফ

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের আলোচনা চললেও এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, সরকারের রাজস্ব আয় এখনো প্রত্যাশার তুলনায় কম এবং বাজেট ঘাটতির চাপ রয়েছে। এই অবস্থায় বড় আকারের বেতন বৃদ্ধি সরকারি ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে।

আইএমএফের মতে, নতুন পে স্কেল কার্যকর হলে বাজারে অতিরিক্ত অর্থ প্রবাহিত হবে, যা ভোগব্যয় বাড়িয়ে মূল্যস্ফীতির ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে। এ জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়ন কিছু সময়ের জন্য পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

আইএমএফের সাম্প্রতিক পর্যবেক্ষণে বলা হয়েছে, সরকারের বর্তমান রাজস্ব আয় এখনো প্রত্যাশার চেয়ে বেশ কম। একই সঙ্গে রয়েছে বড় ধরনের বাজেট ঘাটতির চাপ। এই সংকটকালীন পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হলে রাষ্ট্রীয় ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা সরকারের সীমিত আর্থিক সক্ষমতার ওপর বাড়তি বোঝা হয়ে দাঁড়াবে।

সংস্থাটি সতর্ক করে জানিয়েছে যে, নতুন পে স্কেল কার্যকর হলে বাজারে বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থের প্রবাহ ঘটবে। এর ফলে জনগণের ভোগব্যয় একলাফে অনেক বেড়ে যাবে। বর্তমানের উচ্চ মূল্যস্ফীতির বাজারে এই অতিরিক্ত চাহিদা পণ্যের দাম আরও বাড়িয়ে দিতে পারে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে করে তুলবে আরও কঠিন।

উল্লেখ্য, সরকার গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দেয়। এর আগে জাতীয় বেতন কমিশন-২০২৫ সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত