ভোলা

চরফ্যাশনে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১১:০৬ পিএম

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার চর মানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— চর মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেল্লাল সিকদারের ছেলে বাবলু (২৬), মৃত ফারুকের ছেলে মো. রফিকুল ইসলাম (২৬) এবং একই এলাকার মো. রিয়াদ (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) প্রতাপ চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চর কচ্ছপিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় একটি দোকানে অবস্থানরত সন্দেহভাজন তিন যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে গ্রেপ্তার ব্যক্তিদের থানায় নেওয়া হয়।

এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বুধবার তাদের ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত