জমি নিয়ে দ্বন্দ্ব

রাতে কৃষকের ২০ হাজার পাটগাছ কর্তন, থানায় অভিযোগ

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১০:৩৩ এএম

পঞ্চগড়ে জমি নিয়ে দ্বন্দের জের ধরে রাতের আধারে কৃষকের এক বিঘা জমির ২০ হাজার পাট গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।  এতে প্রায় দেড় লাখ টাকার আর্থিক ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগী।

সম্প্রতি সদর উপজেলার গলেহা কান্তমনি মহিমাগঞ্জ গ্রামের এ ঘটনায় প্রতিপক্ষদের বিরুদ্ধে থানায় থানায় লিখিত অভিযোগ করেছেন কৃষক। 

স্থানীয়রা বলেন, রাজু সরকার মহিমাগঞ্জ এক একর জমি ক্রয় করে প্রায় ৫৮ বছর ধরে ভোগ দখল করে আসছেন। গত চার মাস আগে ওই এলাকার রাজু ইসলামসহ তার পরিবার ভূয়া কাগজপত্র নিয়ে দেড় বিঘা জমি তাদের দাবি করেন।  তবে রাজু সরকার জানায় জমির দলিলসহ সমস্ত কাগজপত্র ঠিক আছে তবুও কেন জমি দাবি করছেন। রাজু ইসলামের দাবি প্রত্যাখ্যান হওয়ার পর থেকে দুই রাজু সরকার ও রাজু ইসলাম পরিবারের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এনিয়ে দুই পক্ষের আদালতে মামলা চলমান রয়েছে।

রাজু সরকারের ছোট ভাই সাজেদুর রহমান সাজু জানান, হঠাৎ করে ১৪ জুলাই দিবাগত রাতে রাজু ইসলাম ও তার পরিবারসহ গলেহা কান্তমনি পশ্চিমপাড়া এলাকার তাজু ইসলাম, সাইফুল ইসলাম, সাকিব হোসেন, আছিরুল ইসলাম সায়দার, আলী সিদ্দিকুল ইসলাম, নাজু ইসলাম বেশ কিছু অসাধু ব্যক্তি দলবদ্ধ হয়ে রাতের আধাঁরে আমাদের জমির প্রায় ২০ হাজার পাট গাছ কেটে ফেলে জমি দখল করার চেষ্টা করছে। এরপর পঞ্চগড় সদর থানায় ২০ জনের নামে উল্লেখ করে অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন তারা।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, অবৈধভাবে পাট গাছ কাটার ঘটনায় পঞ্চগড় সদর থানায় সাজেদুর রহমান বাদী হয়ে থানায় এজাহার দাখিল করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত