ছাত্রদল সভাপতি

‘জুলাইয়ে শহীদদের প্রতি ছাত্রদল বেইমানি করবে না’

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০২:০৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রা‌কিবুল ইসলাম রা‌কিব বলেছেন, জুলাইয়ে শহীদদের প্রতি ছাত্রদল বেইমানি করবে না।

তিনি বলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছে তাদের র‌ক্তের প্রতি ছাত্রদল কখনোই বেইমানি করবে না। বরং শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবস ও আবু সাঈদের মৃত‌্যুবা‌র্ষিকী উপল‌ক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এসব কথা ছাত্রদল সভাপতি।

তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের রক্তের ঋণ জাতি কখনো শোধ করতে পারবে না। তাদের স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদল সবসময় জনগণের পাশে থাকবে এবং শহীদদের আত্মত্যাগকে সমুন্নত রাখতে কাজ করবে।

এসময় আবু সাঈদের সমাধীস্থল থে‌কে প্রতিজ্ঞা করে রা‌কিবুল ইসলাম রা‌কিব বলেন, যত‌দিন বাংলা‌দেশ থাক‌বে তত‌দিন আমরা স্মর‌ণে রাখ‌বো। তা‌দের র‌ক্তের প্রতি‌শোধ নেওয়ার জন‌্য আমরা জাগ্রত থাক‌বো। খু‌নি হা‌সিনা ও তার দোসর ছাত্রলীগ‌কে বিচা‌রের দাবিতে আমরা সর্বদা রাজপ‌থে থাক‌বো।

ছাত্রদলের এই নেতা বলেন, আমা‌দের বিএন‌পি সরকার‌কে ধন‌্যবাদ জানা‌বো। প্রধানমন্ত্রী তার ক‌মিট‌মেন্ট রক্ষা ক‌রে‌ছে। বিএন‌পি সরকার দ্রুততম সম‌য়ে আবু সাঈদ হত‌্যার রায় ঘোষণা ক‌রে‌ছে। আমরা আশ্বাস্ত হ‌য়ে‌ছি বিএন‌পি সরকার দ্রুততম সম‌য়ে রায় কার্যকর ক‌রে দৃষ্টান্ত স্থাপন কর‌বেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত