বেকায়দায় চিত্রনায়িকা ববি

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০২:৩৪ পিএম

ছোট-বড় কয়েকটি ঘটনার দরুন বেশ বেকায়দায় পড়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বাসা থেকে চুরি যাওয়া মালামালের মধ্যে উদ্ধারকৃত চার ভরি স্বর্ণ তাকে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশ প্রদান করেন। বর্তমানে এই স্বর্ণলঙ্কার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছে। 

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মে ববির বাসায় চুরির ঘটনা ঘটে। এ সময় নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় আসামি ফারুক ও তার সহযোগীরা। পরবর্তীতে পুলিশ আসামি ফারুককে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই চার ভরি স্বর্ণ উদ্ধার করে। 

এ বিষয়ে চিত্রনায়িকা ববি বলেন, আদালত উদ্ধার হওয়া চার ভরি স্বর্ণ আমাকে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। ডিবি পুলিশ বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। গোয়েন্দা পুলিশও আমাকে বাকি স্বর্ণ ও অর্থ উদ্ধারের আশ্বাস দিয়েছে। আশা করি, আমার পরিবারের স্মৃতিবিজড়িত অলঙ্কারগুলো আমি ফেরত পাব। 

এর আগে, বুধবার (১৫ জুলাই) প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পান অভিনেত্রী ও প্রযোজক ইয়ামিন হক ববি। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। জানা গেছে, গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেড-এর সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। 

মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ১২ নভেম্বর বিকেল ৬টার দিকে আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেড-এর যোগাযোগ করে তার কম্পানির জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহ করার অনুরোধ করেন। সেই মোতাবেক ২০ নভেম্বর গুলশানের বিটিএল অফিসে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার সরবরাহ করেন মেহেদি আলম প্রিন্স। যার মূল্য ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত