সাউথইস্ট ব্যাংক পিএলসি-এসইএল-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৫:০৮ পিএম

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

সাউথইস্ট ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সেকান্দার-ই-আজম এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এস.ই.এল) উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এছাড়াও  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাউথইস্ট ব্যাংক পিএলসির হেড অব রিটেইল ব্যাংকিং মো. আব্দুল কাদের এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক, ফাইন্যান্স অ্যান্ড ল্যান্ড, শাহজাহান মিয়া এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই চুক্তির আওতায়, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) গ্রাহকরা সহজ শর্তে সাউথইস্ট হোম লোন উপভোগ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত