কুবি

জুলাই হত্যার বিচারের দাবিতে ছাত্রশক্তির কফিন মিছিল

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জুলাই গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার (১৭ জুলাই) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে কফিন মিছিলটি বের হয়ে ক্যাম্পাস এরিয়ে ঘুরে গোলচত্বরে গিয়ে শেষ হয়।

এসময় বিক্ষুব্ধরা  ‘বিচার বিচার চাই খুনি হাসিনার বিচার চাই’, ‘জুলাইয়ের শহীদেরা লও লও লও সালাম’,‘আবু সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’,‘ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ’ স্লোগান দিতে থাকে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক নাঈম ভূইয়া বলেন, জুলাই গণহত্যায় প্রায় ১৪শ শহীদ হয়েছেন এবং ৩০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অনেকেই এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। খুনি শেখ হাসিনাসহ জুলাই হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেক ব্যক্তির বিচার করতে হবে। একই সঙ্গে ন্স ডিজিএফআই, এনএসআই ও বিভিন্ন সংস্থার যেসব ব্যক্তি বা গোষ্ঠী এই গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান, যত দ্রুত সম্ভব জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করুন এবং আওয়ামী লীগকে দল হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রেখে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত