জাঁকজমক উদ্বোধনের মতো এবারের ফুটবল বিশ্বকাপের ফাইনালেও থাকছে বিশ্বের জনপ্রিয় তারকা শিল্পীদের পারফরম্যান্স। গুঞ্জন উঠেছিল,ম্যাচের মধ্যবর্তী বিরতিতে (হাফটাইম) ৩০-৪০ মিনিটের পারফরম্যান্স থাকছে। ১৫ মিনিটের বিরতি ৩০ মিনিটে পৌঁছালে ম্যাচের ছন্দপতন হতে পারে বলেও বলছিলেন ফুটবল–বিশ্লেষকেরা। কিন্ত সব গুঞ্জন দূর করে দিল ফিফা।
আনুষ্ঠানিকভাবে ফিফা নিশ্চিত করল, ফাইনালে হাফটাইমের বিরতি হবে সর্বোচ্চ ১৭ মিনিট। ইতিমধ্যেই স্পেন ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে বিষয়টি জানিয়েছে ফিফা। প্রচলিত ফুটবল ম্যাচের হাফটাইমের চেয়ে মাত্র দুই মিনিট বেশি হবে এবারের বিরতি। এর মধ্যে ১১ মিনিট বরাদ্দ থাকবে সংগীত পরিবেশনার জন্য। বাকি প্রায় ছয় মিনিট ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন ও সরিয়ে নেওয়া এবং মাঠে পানি দেওয়ার কাজে।
ফাইনালের বিরতিতে পারফর্ম করবেন বিশ্বসংগীতের জনপ্রিয় তারকা শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও স্পেনের শিরোপার লড়াই। এ ছাড়া ম্যাচে আগের মতোই থাকবে হাইড্রেশন ব্রেক। প্রচণ্ড গরমের কারণে চলমান বিশ্বকাপে প্রতি অর্ধে একটি করে পানি পানের বিরতি রাখা হয়েছে।ম্য
৫ মাসে সফলতা এসেছে সব মন্ত্রণালয়েই
নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব