আলোচনা-সমালোচনা এমনকি ব্যবসায়িক সাফল্যের দিক থেকে বেশ কয়েক বছর আগেই বলিউডকে ছাপিয়ে গেছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। আবারও তার প্রমাণ মিলল এবারের ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারেরর ক্ষেত্রে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবারও হিন্দি সিনেমাকে টেক্কা দিল তামিল, তেলেগু তথা দক্ষিনী চলচ্চিত্র। সেরা অভিনেতা থেকে সেরা পরিচালক, প্রযুক্তিগত বিভাগসহ একাধিক গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে পুরস্কার জিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণ ভারতের চলচ্চিত্র নির্মাতারা।
এবারের আসরে সেরা অভিনেতা বিভাগে যৌথভাবে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে পুরস্কার জিতেছেন মালয়ালম সুপারস্টার মাম্মুটি। ‘ব্রহ্মযুগম’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য সম্মানিত হয়েছেন মাম্মুটি। সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন তামিল চলচ্চিত্র ‘অমরান’-এর নির্মাতা রাজকুমার পেরিয়াসামি। একই ছবির জন্য আর. কালাইভান্নান জিতেছেন সেরা সম্পাদকের পুরস্কার। এছাড়া ‘অমরান’-এর আবহসংগীতের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন জি. ভি. প্রকাশ কুমার।
তামিল চলচ্চিত্র ‘মহারাজা’তে অভিনয়ের জন্য সাচানা নামিদাস যৌথভাবে সেরা পার্শ্ব অভিনেত্রীর সম্মান পেয়েছেন। অন্যদিকে তেলেগু ব্লকবাস্টার ‘কল্কি ২৮৯৮ এডি’ জিতেছে সেরা জনপ্রিয় বিনোদনধর্মী চলচ্চিত্রের পুরস্কার। জাতীয়, সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ তুলে ধরার জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছে তামিল ছবি ‘ক্যাপ্টেন মিলার’। একই ছবিতে অভিনয়ের জন্য অভিনেতা ধানুশ পেয়েছেন বিশেষ সম্মাননা।
প্রযুক্তিগত বিভাগেও ছিল দক্ষিণী সিনেমার আধিপত্য। ‘ব্রহ্মযুগম’-এর জন্য শেহনাদ জলাল হয়েছেন সেরা চিত্রগ্রাহক। চিত্রনাট্য বিভাগে ‘পুষ্পা: দ্য রুল পার্ট ২’-এর জন্য সুকুমার জিতেছেন সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার। এছাড়া ‘লাকি ভাস্কর’ ছবির সংলাপের জন্য সম্মানিত হয়েছেন ভেঙ্কি আটলুরি।
হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে
ববিতে সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ ১৫ শিক্ষার্থী আহত
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সংগ্রাম শেষ হয়নি, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার কাজ শুরু হয়েছে