রূপালী ব্যাংকের ৪০তম এজিএমে আর্থিক বিবরণী অনুমোদন

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৩ পিএম

রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৯ জুলাই) রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে হাইব্রিড পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল হুদা। সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব কামরুল হক মারুফ।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় পরিচালকদের পক্ষে বক্তব্য দেন এ এইচ এম মঈন উদ্দীন।

সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। পাশাপাশি আলোচ্যসূচিতে থাকা সব প্রস্তাব শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

এ সময় ব্যাংকের পরিচালক মো. আবু ইউসুফ মিয়া, এ বি এম শওকত ইকবাল শাহীন ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ সভায় অংশ নেন।

ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার সরাসরি ও ভার্চ্যুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত