ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচটি দেখতে বসুন্ধরা গ্রুপ সম্পূর্ণ ফ্রিতে ৫৬০ ইঞ্চির মেগাস্ক্রিনে খেলা দেখার দুর্দান্ত এক আয়োজন করেছে।
আজ রাত ১টায় এই খেলা অনুষ্ঠিত হবে। বসুন্ধরা আবাসিক এলাকার এম ও এন ব্লকের মাঝামাঝি ২০০ ফিট সার্কেলে ৫৬০ ইঞ্চির মেগাস্ক্রিনে দেখানো হবে এই খেলা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুটবল ভক্তদের একেবারে স্টেডিয়ামের মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতেই এই বৃহদাকার স্ক্রিন এবং বিশেষ পরিবেশের ব্যবস্থা করা হয়েছে।
বিশ্বকাপের উত্তেজনাকে আরও বেশি উপভোগ্য ও স্মরণীয় করতে এ উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীক গ্রুপ বসুন্ধরা। আয়োজনটি বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের জন্য উন্মুক্ত থাকবে।