সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সংস্থাটির পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করছে। অভিযানের অংশ হিসেবে বাড়িতে থাকা মালামালের তালিকা (ইনভেন্টরি) প্রস্তুত করা হচ্ছে।
মেজর জেনারেল পদমর্যাদার সাবেক কর্মকর্তা জিয়াউল আহসান রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থায় দায়িত্ব পালন করেছেন। তাঁর বিরুদ্ধে গুম, হত্যা, মানবতাবিরোধী অপরাধ, গোপন আটক ও নির্যাতন, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের পর তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়। পরে তাঁকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।