রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬০ মামলা

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৫:০৫ পিএম

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ১৬০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রবিবার (১৯ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৬টি বাস, ১১টি সিএনজি ও ৪৮ টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২৪টি বাস, ১০টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ১৭৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ২টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ১৫৬টি মোটরসাইকেলসহ মোট ৩১৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬টি বাস, ২৩টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৯৪ টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৯টি বাস, ৬ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৫৫ টি সিএনজি ও ১৬৭টি মোটরসাইকেলসহ মোট ৩৩০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৪ টি বাস, ৮টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৪১টি সিএনজি, ১৭৭টি মোটরসাইকেলসহ মোট ৩৩১টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯ টি বাস, ৮টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১০৮টি মোটরসাইকেলসহ মোট ৩১১টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৯টি বাস, ৫টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ৩০২টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে মোট ৬৩৫টি গাড়ি ডাম্পিং ও ৩১৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত