গাজায় ইসরায়েলের বর্বর হামলা, ৩ শিশুসহ নিহত ৫

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৮:৩০ এএম

ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও ঝরল তাজা প্রাণ। গাজা সিটির সবরা এলাকায় একটি আবাসিক বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিন শিশুসহ অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) গাজার আল-শিফা হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এই প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে দ্রুত আল-শিফা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছে কিনা তা দেখতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

সূত্র: আলজাজিরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত