বলিউড অভিনেতা জন আব্রাহাম হঠাৎ করেই ৮৪ কোটি টাকার নতুন এক বিশাল বাংলো কিনে সবাইকে চমকে দিলেন। মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা পশ্চিম এলাকায় নতুন এই বিলাসবহুল সম্পত্তি কিনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।
সম্পত্তি নিবন্ধনের নথি অনুযায়ী, গত ১৪ জুলাই বাংলোটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয়েছে। এই লেনদেনে স্ট্যাম্প ডিউটি বাবদ জন আব্রাহামকে পরিশোধ করতে হয়েছে প্রায় ৫.০৪ কোটি টাকা। প্রায় ১,০১৭.৬০ বর্গমিটার জমির ওপর নির্মিত এই বাংলোতে রয়েছে ১৯৩.১২ বর্গমিটারের একটি মূল ভবন এবং ৩১.৫০ বর্গমিটারের একটি আউটহাউস।
এটি মুম্বাইয়ে জনের দ্বিতীয় বিলাসবহুল বাংলো। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে খারের লিঙ্কিং রোডে প্রায় ৭০.৮৩ কোটি টাকায় আরেকটি বাংলো কিনেছিলেন তিনি। সেই সময়ও স্ট্যাম্প ডিউটি হিসেবে প্রায় ৪.২৪ কোটি টাকা পরিশোধ করেছিলেন।
নতুন খবর দিলেন তাহসান
বন্যায় ঘর ভেঙে মাটিচাপা বই-খাতা, সন্তানদের লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় মিনু