নগরাউল জেমস এবার পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসী বাংলাদেশিদের জন্য সংগীত পরিবেশন করবেন। দেশটিতে আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলা লাইভ’। এতে বাংলাদেশের জেমসের সঙ্গে পারফর্ম করবেন চিত্রনায়ক জায়েদ খানও। এটি হবে জায়েদ খানের প্রথম পর্তুগাল সফর এবং প্রথমবারের মতো দেশটিতে মঞ্চে পারফরম্যান্স।
জানা গেছে,লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া ইউরো ভিভোতে বিকেল ৫টা থেকে শুরু হবে অনুষ্ঠান। কনসার্টটির আয়োজন করছে কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা। আয়োজকদের প্রত্যাশা, জেমস তার জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করবেন। পাশাপাশি জায়েদ খানের উপস্থিতি ও পারফরম্যান্স আয়োজনটিতে ভিন্ন মাত্রা যোগ করবে।
ইতিমধ্যে লিসবনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে অনুষ্ঠানটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের দাবি, এটি হতে যাচ্ছে পর্তুগালে অনুষ্ঠিত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজনগুলোর একটি।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও
মুক্তিযুদ্ধ জাতির জীবনে বার বার আসে না