লেভার 'অভিষেক' ম্যাচে থাকছেন না মেসি

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৮:৩১ পিএম

বার্সেলোনা থেকে ফ্রি এজেন্ট হিসেবে মেজর লিগ সকারের (এমএলএস) দল শিকাগো ফায়ারে যোগ দিয়ে মাঠে নামার জন্য তৈরি পোলিশ তারকা রবার্ট  লেভানডভস্কি। তবে ইন্টার মায়ামির বিপক্ষে তাঁর বহুল প্রতীক্ষিত অভিষেকেই দেখা মিলছে না লিওনেল মেসি ও রদ্রিগো দে পলের। 

২০২৬ বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর ইন্টার মিয়ামি তাদের এই দুই আর্জেন্টাইন তারকাকে বাড়তি বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে কাল বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শিকাগো ফায়ার এবং শনিবারে সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে মায়ামির হয়ে মাঠে নামতে পারবেন না মেসি ও ডি পল।

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে টানা বেশ কয়েকটি ম্যাচ খেলার পর খেলোয়াড়দের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। আন্তর্জাতিক ফুটবলারদের সংগঠন 'ফিফপ্রো' ও ফিফার ২০২৫ সালের চুক্তি অনুযায়ী, বড় টুর্নামেন্ট বা মৌসুম শেষে ফুটবলারদের অন্তত ২১ দিনের বাধ্যতামূলক ছুটি পাওয়ার নিয়ম রয়েছে। এই ছুটির কারণে আগামী ২৯ জুলাই শার্লটে অনুষ্ঠিত হতে যাওয়া এমএলএস অল-স্টার ম্যাচেও লিগা এমএক্সের বিপক্ষে খেলতে পারবেন না মেসি ও দে পল।

মেসিদের না থাকা সত্ত্বেও ম্যাচটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন শিকাগো ফায়ারের প্রধান কোচ গ্রেগ বারহাল্টার। তিনি জানান, তারকাদের অনুপস্থিতি সত্ত্বেও প্রতিপক্ষ হিসেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামি তাদের দলের মান যাচাইয়ের জন্য দারুণ এক মাপকাঠি।

'বুধবার তিনি কতক্ষণ খেলতে পারবেন, তা আমরা দেখব। তবে রবের্তের কর্মস্পৃহা সত্যিই অসাধারণ। গত সপ্তাহে আসার পর থেকেই তিনি দলের সাথে যেভাবে নিজেকে ফিট করছেন এবং অনুশীলনে অন্য ফুটবলারদের উদ্বুদ্ধ করছেন, তা অবিশ্বাস্য।'

মেজর লিগ সকারে পা রেখে লেভানডভস্কির এই অভিষেক ম্যাচ দিয়েই বোঝা যাবে বর্তমান চ্যাম্পিয়নদের সমপর্যায়ে পৌঁছাতে শিকাগো কতটা প্রস্তুত।

২০১০ সাল থেকে বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ ও বার্সালোনায় গোলের পর গোল করা লেভানডফস্কি ১ কোটি ৭০ লাখ ডলার বাৎসরিক বেতনে কদিন আগে এমএলএসের এই ক্লাবে যোগ দিয়েছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত