পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাং সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে ‘উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

বুধবার (২২ জুলাই) বিকেলে পবিপ্রবির উপাচার্যের কার্যালয়ের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিস অব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের তত্ত্বাবধানে এ স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এসময় উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, এই এমওইউয়ের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার নতুন অধ্যায় সূচিত হলো। ভবিষ্যতে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয় উপকৃত হবে।

ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের ডিন অধ্যাপক ড. ইউকিফলি বলেন, ভবিষ্যতে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচির মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণায় অগ্রণী ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।

পবিপ্রবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. খোকন হোসেন সভাপতিত্বে ও  বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষারের  সঞ্চালনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, এগ্রোইন্ডাস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ড. রেস্টি ফেবরিয়া, ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের গবেষক রনি জারলিস, শান্তি ডিয়ানাসহ পবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, প্রক্টর, অধ্যাপক, বিভিন্ন বিভাগের পরিচালক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত