জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালি বন্ধ হওয়া এবং বিশ্ববাজারে সারের মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশের খাদ্য উৎপাদন তীব্র সংকটের মুখে পড়েছে। এই বৈশ্বিক অচলাবস্থার কারণে দেশের প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে পারেন বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ইউরিয়া সার সরবরাহের প্রায় ৮০ শতাংশই আসে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে।
ডব্লিউএফপি জানিয়েছে, দেশের বর্তমান সার মজুত দিয়ে সর্বোচ্চ আগামী অক্টোবর মাস পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব হতে পারে।
ইতিমধ্যেই বিশ্ববাজারে ইউরিয়া সারের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, অভ্যন্তরীণ গ্যাস সংকটের কারণে বাংলাদেশের পাঁচটি সরকারি ইউরিয়া সার কারখানার মধ্যে তিনটিরই উৎপাদন বন্ধ হয়ে গেছে।
জাতিসংঘের এই সংস্থাটি আরও যোগ করেছে, চলমান এই সংকটের প্রভাবে দেশের প্রায় ১৮.১ মিলিয়ন (১ কোটি ৮১ লাখ) মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।