শৃঙ্খলা ভঙ্গ করায় লিটন-শেখ মেহেদীকে শাস্তি

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১২:৫৪ পিএম

শৃঙ্খলা ভাঙ্গের কারণে লিটন দাস ও শেখ মেহেদী হাসানকে আর্থিক জরিমানার সুপারিশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটি৷ পৃথকভাবে দুই ক্রিকেটারের বক্তব্য শোনার পর এ সিদ্ধান্ত নেওয়া নিয়েছে তারা।

লিটন দাসের বিরুদ্ধে অভিযোগ, পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা অবস্থায় বিসিবিকে না জানিয়ে বিদেশ সফর করেন। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পাওয়ার কারণে টি-টোয়েন্টি সিরিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারেননি। পরে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে দলে থাকলেও কোনো ম্যাচ না খেলেই দেশে ফেরেন। এরপর বোর্ডকে অবহিত না করেই বিদেশ যাওয়ায় তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ওঠে।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একাদশে জায়গা না পাওয়া নিয়ে সংবাদমাধ্যমে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন মেহেদী। এ ঘটনাকেও আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করেছে ডিসিপ্লিনারি কমিটি।

দুই ক্রিকেটারই নিজেদের ভুল স্বীকার করেছেন। তবে আচরণবিধি ভঙ্গ করায় তাদের আর্থিক জরিমানা করার জন্য বোর্ডকে জানিয়েছে ডিসিপ্লিনারি বিভাগ। লিটনের তুলনায় মেহেদীর জন্য বেশি অর্থদণ্ডের সুপারিশ করা হয়েছে। তবে জরিমানার নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করা হয়নি। বোর্ডের অনুমোদনের পরই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত