বিশ্বকাপের সব নতুন নিয়ম নিয়ে আজ থেকে শুরু আর্জেন্টিনা লিগ

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম

আজ থেকে শুরু আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগ 'তোরনিও ক্লাউসুরা'-তে যুক্ত হচ্ছে একাধিক নতুন রেফারিং নিয়ম। সদ্য সমাপ্ত বিশ্বকাপে প্রথম ব্যবহৃত হওয়া এসব আন্তর্জাতিক নিয়মাবলি এবার বাস্তবায়ন করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন । আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড  অনুমোদিত এই পরিবর্তনগুলোর মূল উদ্দেশ্য—সময় অপচয় কমানো, খেলার গতি বৃদ্ধি এবং মাঠে খেলোয়াড়দের শৃঙ্খলা নিশ্চিত করা।

নতুন নিয়মাবলির প্রধান দিকসমূহ

  • থ্রো-ইন ও গোল কিকে ৫ সেকেন্ডের সীমা:

  • সাবস্টিটিউশনে ১০ সেকেন্ড:

  • আহত খেলোয়াড়দের জন্য ১ মিনিটের বিরতি:

  • মুখ ঢেকে অপমানজনক মন্তব্য করলে সরাসরি লাল কার্ড:

  • ভিএআর -এর নতুন ৩ প্রয়োগ:

    ১. ভুল দ্বিতীয় হলুদ কার্ড (যা লাল কার্ডে রূপ নেয়)।

    ২. স্পষ্টভাবে ভুল সিদ্ধান্ত দেওয়া কর্নার কিক।

    ৩. পরিচয় বিভ্রাটের কারণে ভুল খেলোয়াড়কে দেওয়া হলুদ কার্ড প্রত্যাহার ও সঠিক খেলোয়াড়কে শাস্তি দেওয়া।

অন্যান্য প্রযুক্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা

  • প্রতিবাদে মাঠ ছাড়লে রেড কার্ড: রেফারি বা লাইন্সম্যানের সিদ্ধান্তের প্রতিবাদে কোনো ফুটবলার বা কোচিং স্টাফের সদস্য মাঠ ছাড়লে বা অন্যদের উসকানি দিলে তাকে সরাসরি লাল কার্ড দেওয়া হবে।

  • এডভান্টেজ নিয়মে ছাড়: ফাউল সত্ত্বেও খেলা চালিয়ে গিয়ে গোল হয়ে গেলে সংশ্লিষ্ট ফাউলকারীকে আর হলুদ কার্ড দেখানো হবে না।

ভবিষ্যৎ প্রযুক্তি (২০২৭): ২০২৭ সাল থেকে ১২টি ক্যামেরা বিশিষ্ট সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি চালু করবে । এছাড়া চলতি কোপা আর্জেন্টিনার শেষ ১৬ (অক্টোভস ডি ফাইনাল) থেকেই যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি।

আজেন্টিনার লিগ কিভাবে হয়?

আর্জেন্টিনার মূল পেশাদার লিগ প্রিমেরা ডিভিশনের দ্বিতীয় টুর্নামেন্ট এই 'তোরনিও ক্লসুরা'। প্রথম টুর্নামেন্ট তোরনেও আপেরতুরা জানুয়ারি থেকে মে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে, যেখানে বেলগ্রানো চ্যাম্পিয়ন। আজ থেকে শুরু 'তোরনিও ক্লাউসুরা'তে ৩০ দল দুই ভাগে ভাগ হয়ে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ ৮ দল খেলবে রাউন্ড ১৬-্থ, এরপর কোয়ার্টার, সেমি ও ফাইনাল। 
 
আপেরতুরাক্লসুরা দুটি আলাদা টুর্নামেন্ট হলেও, এই দুই টুর্নামেন্টের গ্রুপ পর্বের অর্জিত পয়েন্ট যোগ করে একটি সামগ্রিক গড় পয়েন্ট তালিকা তৈরি করা হয়। বছরের শেষে এই তালিকায় যে দল সবার ওপরে থাকে, তাদেরই মূল ‘লিগ চ্যাম্পিয়ন’ বা 'কাম্পেওন দে লিগা' হিসেবে ঘোষণা করা হয়। গতবার যেমন চ্যাম্পিয়ন হয়েছিল্ আনহেল ডি মারিয়ার রোজারিও সেন্ট্রাল। 
 

 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত