টিএসসি ক্যাফেটেরিয়ায় নতুন খাবারের মেন্যু ও ‘ফিমেল জোন’ উদ্বোধন

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৭:৪২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের জন্য নতুন খাবারের মেন্যু চালু করা হয়েছে। একই সঙ্গে ছাত্রীদের জন্য পৃথক ‘ফিমেল জোন’ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ডাকসুর কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমার প্রচেষ্টা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

নতুন মেন্যুতে সাদা ভাত, সবজি, ডাল ও মাংস রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া টিএসসি ক্যাফেটেরিয়ায় ছাত্রীদের জন্য পৃথক ‘ফিমেল জোন’ চালু করা হয়েছে, যাতে তারা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে বসে খাবার গ্রহণ করতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, টিএসসির পরিচালক ফারজানা বাশার এবং ডাকসুর কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন মেন্যু ও ফিমেল জোন চালুর মাধ্যমে টিএসসি ক্যাফেটেরিয়ার সেবার মান আরও উন্নত হবে এবং নারী শিক্ষার্থীরা এর সুফল পাবেন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত