সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা ‘সিমক-২০২৬’-এ ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ৯টি আন্তর্জাতিক পদক পেয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা। বিশ্বের ৪০টি দেশ ও অঞ্চলের ১ হাজার ১১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ২৮৫ প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এ সাফল্য অর্জন করে বাংলাদেশের প্রতিনিধিদল।
প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি রেদওয়ান কবির (অভ্র) দুটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি মাধ্যমের নবম শ্রেণির এই শিক্ষার্থী গণিতের মেধা যাচাই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক এবং গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় সম্মানজনক স্বীকৃতি অর্জন করে।
গত ২১ জুলাই সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২৫টি দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, শিক্ষা প্রতিনিধি ও আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অলিম্পিয়াড বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. তানভীরুল হক, সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স ও বাণিজ্য কাউন্সিলর লুৎফুন নাহার এবং দ্বিতীয় সচিব শেখ মো. ফয়সাল।
রেদওয়ান কবিরের বাবা ইঞ্জিনিয়ার মো. ফিরোজ কবির বলেন, ছেলের এই আন্তর্জাতিক অর্জন তাদের পরিবারের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের। এ সাফল্যের পেছনে তার মা, শিক্ষক, মেন্টর, আন্তর্জাতিক অলিম্পিয়াড বাংলাদেশ, আয়োজক প্রতিষ্ঠান ও শুভাকাঙ্ক্ষীদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সিঙ্গাপুরের গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের ৯ পদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৯:২২ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৯:২২ পিএম
ছবি: সংগৃহীত
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০