এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০২:০৯ পিএম

জাপানে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ও নারী ক্রিকেট টুর্নামেন্টের সূচি ও ড্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। পুরুষ বিভাগে এশিয়ার শীর্ষ চার দল—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এবারো সরাসরি নকআউট অর্থাৎ কোয়ার্টার ফাইনাল থেকে প্রতিযোগিতা শুরু করবে।

অন্যদিকে, স্বাগতিক জাপানসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে, যা সরাসরি কোয়ার্টার ফাইনাল পর্ব দিয়েই মাঠে গড়াবে।

পুরুষ টুর্নামেন্টে ৬টি দলকে প্রথম পর্বের লড়াইয়ের জন্য দুটি গ্রুপে ভাগ করা হয়েছে: গ্রুপ এ: আফগানিস্তান, জাপান (স্বাগতিক) ও নেপাল। গ্রুপ বি: হংকং, মালয়েশিয়া ও ওমান।

প্রথম পর্বের সিঙ্গেল রাউন্ড-রবিন লিগ ম্যাচ শেষে প্রতি গ্রুপ থেকে সেরা দুটি করে দ কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়ে সরাসরি জায়গা করে নেওয়া বিগ ফোরের মুখোমুখি হবে।

টি-টোয়েন্টি ফরম্যাটের প্রতিযোগিতা ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত।

নারী প্রতিযোগিতা কোয়ার্টার ফাইনাল দিয়ে শুরু

নারীদের টি-টোয়েন্টি টুর্নামেন্টটি চলবে ১৭ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এতে কোনো গ্রুপ পর্ব থাকছে না; ৮টি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে:

কোয়ার্টার ফাইনাল ফিক্সচার:

 ১. ভারত বনাম জাপান

 ২. বাংলাদেশ বনাম চীন

 ৩. শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া

 ৪. পাকিস্তান বনাম থাইল্যান্ড

সেমিফাইনালে ভারত-জাপান ম্যাচের বিজয়ী মুখোমুখি হবে বাংলাদেশ-চীন ম্যাচের বিজয়ীর সঙ্গে। ফলে শেষ চারে ভারত ও বাংলাদেশের হাই-ভোল্টেজ দ্বৈরথের সম্ভাবনা থাকছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত