নানা জল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ ঢাকার মঞ্চে উঠলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ঝুম বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া কিংবা দীর্ঘ অপেক্ষা-কোনো কিছুই কমাতে পারেনি তার ভক্তদের উচ্ছ্বাস। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে আয়োজিত কনসার্টে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে সুরের জাদুতে মাতিয়ে তোলেন হাজারো অনুরাগীকে।
মঞ্চে উঠে একে একে নিজের জনপ্রিয় গান ‘ও লামহে ও বাতে’, ‘দিল দিয়া গাল্লা’, ‘তেরা হোনে লাগা হুঁ’, ‘তু জানে না’, ‘আদত’, ‘তেরে লিয়ে ‘ ও ‘মাস্ত কালান্দার’সহ বেশ কয়েটি গান পরিবেশন করেন এই তারকা শিল্পী। প্রতিটি গানের শুরুতেই করতালি আর উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো ভেন্যু। শুধু শিল্পীর গান শোনাই নয়, তার সঙ্গে কণ্ঠও মেলান হাজারো দর্শক। মুহূর্তেই কনসার্ট ভেন্যু পরিণত হয় বিশাল এক সম্মিলিত গানের আসরে।
কেউ সুরের তালে দুলেছেন, কেউ মুঠোফোনের আলো জ্বালিয়ে উপভোগ করেছেন প্রিয় শিল্পীর পরিবেশনা। আবার অনেককে চোখ বন্ধ করে গুনগুন করতে দেখা যায় আতিফের গানের সঙ্গে। বৃষ্টিভেজা সন্ধ্যায় এমন আবহ কনসার্টকে আরও স্মরণীয় করে তোলে।
‘লোকে বলে’র স্পেশাল ভার্সনেও সাড়া ফেললেন ফারিয়া
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৪২ গ্রেপ্তার, ২৯ মামলা