প্রয়াত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের স্মরণে শোক সভা-দোয়া অনুষ্ঠিত

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, সাবেক স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পঞ্চগড়ে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরিবারের পক্ষ থেকে শনিবার (২৫ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে এই আয়োজনে প্রধান অতিথি  ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সভায় বক্তব্য রাখেন প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বড় ছেলে ও  পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, ছোট ছেলে ব্যারিস্টার নওফেল জমির, পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে পঞ্চগড় জেলা ও সদর উপজেলাসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ও এলাকার বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত