আখাউড়ায় ছাত্রলীগের নেতা আটক

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৫:৩৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সৈয়দ যুবরাজ শাহ রাসেলকে আটক করেছে পুলিশ। আখউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে শুক্রবার (২৪ জুলাই) রাত ১০টায় দিকে তাকে আটক করা হয়।

আটক সৈয়দ যুবরাজ শাহ রাসেল পৌরশহরের তারাগণের বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, গোপন খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সৈয়দ যুবরাজ শাহ রাসেলকে আটক করা হয়। তিনি আখাউড়া থানার বিস্ফোরক আইনের ধারায় মামলায় সন্দেহভাজন আসামি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১২ নভেম্বর পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল বাদী হয়ে ১৩৭ জনকে আসামি করে আখাউড়া থানায় একটি মামলা করেন। বিস্ফোরক আইনের ধারাসহ বিভিন্ন ধারায় মামলাটি করা হয়।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত