পদ্মায় গোসলে নেমে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০২:৫৪ পিএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ববিতা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার শামুরবাড়ি সংলগ্ন নদীতে এঘটনা ঘটে।

মৃত ববিতা আক্তার উপজেলার শামুরবড়ি গ্রামের কৃষক শরীফ শিকদারের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

পুলিশ ও স্বজনরা জানায়, সকালে ববিতা আক্তার বাড়ির কাছে পদ্মা নদীতে কাপড় ধুতে যায়। কাপড় ধোয়া শেষে পানিতে নেমে গোসল করার সময় পদ্মার প্রবল স্রোতে ভেসে যান তিনি। পরিবারের লোকজন ববিতাকে ঘাটে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। শেষে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে তাকে ভাসতে দেখেন এলাকাবাসী। পরে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম জানান, উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে দুপুর সোয়া ১টার দিকে ববিতা আক্তারকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ থাকলে অপমৃত্যু মামলা দায়ের করা হবে তবে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত