সুনামগঞ্জে ২৮ বিজিবি ব্যাটালিয়নে সীমান্ত ব্যাংক পিএলসি’র এটিএম বুথ উদ্বোধন

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৭:২৮ পিএম

সুনামগঞ্জ জেলার সদর উপজেলায় সম্প্রতি ২৮ বিজিবি ব্যাটালিয়নে সীমান্ত ব্যাংক পিএলসি’র এটিএম বুথ  উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ এর  মহাপরিচালক ও সীমান্ত ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল।

এছাড়াও উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম এবং বর্ডার গার্ড বাংলাদেশ ও সীমান্ত ব্যাংক পিএলসি’র উর্ধ্বতন কর্মকর্তারা।  

২৮ বিজিবি ব্যাটালিয়নে এটিএম বুথ স্থাপনের ফলে প্রযুক্তি নির্ভর আধুনিক ব্যাংকিং সেবা স্থানীয় অধিবাসী এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্যদের নাগালে এলো। গ্রাহকদের আর্থিক লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এটিএম বুথ স্থাপন করছে সীমান্ত ব্যাংক পিএলসি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত