নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৪ পিএম

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রিয়া গোপ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় সড়ক পারাপারের সময় ট্রাক চাপায় আবুল হোসেন (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেনের বাড়ি নরসিংদী জেলায়। তার পূর্ণাঙ্গ পরিচয় এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আবুল হোসেন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটিকে শনাক্ত করা হয়েছে ও আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত