রাজধানীতে ফুটপাত থেকে মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম

রাজধানীর শান্তিনগরে ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে পল্টন থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজ আক্তার জানান, খবর পেয়ে শান্তিনগর ফ্লাইওভার ব্রিজের নিচে ফুটপাত থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর।

তিনি জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের পর বলা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত