পিরোজপুর

জুলাই আন্দোলনে নিহত বিএনপির ৭৩৪ নেতাকর্মীর স্মরণে বৃক্ষরোপণ

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৯:৪২ পিএম

জুলাই আন্দোলনে নিহত বিএনপির ৭৩৪ জন নেতাকর্মীর স্মরণে পিরোজপুরে প্রতীকীভাবে ৭৩৪টি গাছের চারা রোপণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পিরোজপুর পৌরসভার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

এ সময় গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, জুলাই আন্দোলনে নিহত বিএনপির ৭৩৪ জন নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করে প্রতীকীভাবে ৭৩৪টি গাছের চারা রোপণ করা হচ্ছে। পর্যায়ক্রমে পিরোজপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৫ থেকে ৭ হাজার গাছের চারা রোপণ করা হবে।

তিনি আরও বলেন, ‘দেশ বাঁচাতে হলে গাছ লাগাতে হবে। আমরা গাছ লাগাব, সবুজ বিপ্লব ঘটাব। পরিবেশ রক্ষায় এ বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে চলমান থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লা এবং স্কুল-কলেজের সামনে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী সবুজায়নের এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।’

কর্মসূচিতে জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত