রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৪৬৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বুধবার (২৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৪টি বাস, একটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ১৪৬টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস,আটটি ট্রাক, দুইটি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ১৯৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৬টি বাস, তিনটি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ১৪৭টি মোটরসাইকেলসহ মোট ৩২২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪২টি বাস, ৪১টি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৬৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৫টি মামলা হয়েছে।
এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৪টি বাস, তিনটি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৫৫টি সিএনজি ও ১২৬টি মোটরসাইকেলসহ মোট ২৯১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৩টি বাস, ৪৪টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি, ৩৩১টি মোটরসাইকেলসহ মোট ৫৮৯টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬৫টি বাস, ১৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ৩৮২টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৭টি বাস, ৩টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৫৩৭টি গাড়ি ডাম্পিং ও ১৮৮টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি পুলিশ।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
