মাছরাঙ্গা টেলিভিশনের বর্ষপূর্তিতে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের শুভেচ্ছা

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৫:১৮ পিএম

জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জাানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে মাছরাঙা টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানের পরিচালক তপন চৌধুরীর হাতে এ শুভেচ্ছা তুলে দেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল।

এসময় বস্তুনিষ্ঠু সংবাদ ও বিনোদনমূলক নানা অনুষ্ঠান প্রচারের মাধ্যমে মাছরাঙ্গা টেলিভিশন দর্শকদের আস্থা ধরে রাখবে বলে জানান মাহির আলী খাঁন রাতুন।

তিনি মাছরাঙা টেলিভিশনের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত