সৌদি আরবে চালু হলো নওমুসলিম কার্ড

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৫ পিএম

সৌদি আরব এবার ইসলাম গ্রহণে আগ্রহী ব্যক্তিদের জন্য নওমুসলিম কার্ড সেবা চালু করেছে। ইসলাম, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয় কর্তৃক চালু করা এই সেবার মাধ্যমে ইসলাম গ্রহণের ঘোষণা দেওয়ার পুরো প্রক্রিয়া সম্পন্ন করা যাবে এবং সবগুলো ধাপ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। 

ইসলাম, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রী শায়খ ড. আবদুল লতিফ আল শায়খ মন্ত্রণালয়ের ডিজিটাল ‘নবমুসলিম' কার্ড সেবা চালু করেন। তিনি বলেন, সরকারি সেবাগুলোকে আরও ডিজিটাল করার প্রচষ্টোর অংশ হিসেবে এ সেবা চালু করা হলো।

কার্ডটি তাওয়াক্কালনা (Tawakkalna) অ্যাপের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। আবেদন অনুমোদিত হওয়ার সঙ্গে সঙ্গেই কার্ডটি অ্যাপে দেখা যাবে। সোদি ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটি (SDAIA)-এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই কার্ডটি দেখতে ও এর সত্যতা যাচাই করতে পারবেন। 

কার্ডে একটি কিউআর কোডও থাকবে। যার মাধ্যমে কার্ডের সত্যতা নিশ্চিত করা যাবে এবং এটি সংশি্লষ্ট কতর্ৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ইসু্য করেছে কি না, তা যাচাই করা যাবে।

এই উদ্যোগের মাধ্যমে তথ্যের মানও উন্নত হবে এবং পরিকল্পনা প্রণয়ন ও সদ্ধিান্ত গ্রহণে সহায়তার জন্য আরো নির্ভুল প্রতিবেদন ও পরিসংখ্যান তৈরি করা সম্ভব হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত