ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা কুয়েতে অবস্থিত আলি আল সালেম বিমানঘাঁটিতে হামলা চালিয়ে দুটি ড্রোন হ্যাঙ্গার এবং মার্কিন সামরিক বিমান ও হেলিকপ্টারের জন্য ব্যবহৃত একটি জ্বালানি ট্যাংক ধ্বংস করেছে। সূত্র আনাদোলু এজেন্সি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আইআরজিসি এক বিবৃতিতে জানায়, হামলার ফলে ঘাঁটির দুটি ড্রোন হ্যাঙ্গার এবং সামরিক বিমান ও হেলিকপ্টারের জ্বালানি সংরক্ষণ ট্যাংকে আগুন ধরে যায় এবং সেগুলো ধ্বংস হয়ে যায়।
তবে হামলার বিষয়ে কুয়েত বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।
