সকালের কড়া রোদ পেরিয়ে ঝড়-বৃষ্টির আভাস

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৯:০০ এএম

সকাল থেকেই ঢাকার আকাশে রোদের দেখা মেলেছে। তবে আবহাওয়া অফিস বলছে, এই রোদ্রজ্জ্বল আবহাওয়া যে কোনো সময় পরিবর্তন হয়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির হওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণেরও পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে সরে গিয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। এদিকে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত