উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসকে নিয়ে সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাঁ-পায়ের কাফ ম্যাসেলের চোট থেকে সেরে ওঠায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দলে ফিরেছেন তিনি। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট।
৩১ বছর বয়সী লিটন জুন মাসে চোট পাওয়ার পর মাঠের বাইরে ছিলেন। এমনকি অজিদের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না জন্য নির্বাচকরা দলে রাখেননি তাকে।
তবে পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হওয়ায় এখন প্রথম টেস্টের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামীকাল ডারউইনে উদ্দেশে ঢাকা ছাড়বেন লিটন।
প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল
নাজমুল হোসেন, সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আমিত হাসান, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, মুশফিক হাসান ও লিটন দাস।
অস্ট্রেলিয়া সিরিজের আগে নাহিদকে নিয়ে তাসকিনের বার্তা