জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছে মহানগর বিএনপির নেতারা।
শনিবার (১ আগস্ট) নগরের মিশনপাড়া এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন তারা।
সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, মহানগর বিএনপির পক্ষ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ভবিষ্যতে তিনি নারায়ণগঞ্জে এলে তা প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না।
সমাবেশে ফতেহ মোহাম্মদ রেজা রিপন আরও দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী একসময় আরএফএলে সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন এবং এ-সংক্রান্ত ছবি তাঁর কাছে রয়েছে। তিনি আরও বলেন, নাসীরুদ্দীন ছিলেন লজিং মাস্টারও। পাশাপাশি আসিফ, নাহিদ ও হাসনাতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রিপনের ভাষ্য, গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছেন, সে বাস্তবতায় তাদের বিরুদ্ধে করা এসব বক্তব্যের কোনো ভিত্তি নেই।
