আজ সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায় 

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১০:১৭ এএম

বিদ্যুৎ লাইনের আশপাশে ডালপালা কাটার জন্য গোপালগঞ্জ জেলার কয়েকটি এলাকায় রবিবার (২ আগস্ট) সকাল ৮টা থেকে টানা সাড়ে সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার জন্য গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ১১ কেভি মোহাম্মদ পাড়া ফিডারের আওতায় সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ওজোপাডিকো কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা চেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত