বিতকের পর বিতর্ক। বলিউড নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি 'রামায়ণ' মুক্তির আগেই নতুন বিতর্কের মুখে। প্রতিবেদন অনুযায়ী, শ্রীরামলীলা মহাসঙ্ঘ ছবিটি মুক্তির আগে তাদের প্রতিনিধিদের জন্য বিশেষ প্রদর্শনীর দাবি জানিয়েছে। সংগঠনের দাবি, সেই প্রদর্শনী না হলে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহের বাইরে বিক্ষোভে সামিল হবে তারা।
প্রতিবেদন অনুযায়ী, মহাসঙ্ঘের সভাপতি অর্জুন কুমার প্রযোজকদের উদ্দেশে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি সংগঠনের প্রতিনিধিদের জন্য ছবিটির একটি এক্সক্লুসিভ প্রিভিউ প্রদর্শনের আবেদন জানিয়েছেন। চিঠিতে ২০২৩ সালের বিতর্কিত ছবি 'আদিপুরুষ'-এর প্রসঙ্গও টানা হয়েছে। প্রভাস, কৃতি শ্যানন ও সাইফ আলি খান অভিনীত সেই ছবিটি সেট, পোশাক এবং সংলাপের ভাষা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল।
এবার 'রামায়ণ' নিয়েও তাদের আশঙ্কা রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। সংগঠনের দাবি, তারা এমন তথ্য পেয়েছে যে ছবিতে এমন কিছু দৃশ্য বা সংলাপ থাকতে পারে, যা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে। তাই মুক্তির আগে বিশেষ প্রদর্শনীর মাধ্যমে আপত্তিকর অংশ চিহ্নিত করে তা বাদ দেওয়ার সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছে মহাসঙ্ঘ।
চিঠিতে দাবি করা হয়েছে, সনাতন ধর্মাবলম্বী এবং ঐতিহ্যবাহী রামলীলা শিল্পীদের একাংশ 'আদিপুরুষ'-এর একাধিক দৃশ্যে আপত্তি তুলেছিলেন। বিশেষ করে, সোনার বদলে কালো রঙে লঙ্কার উপস্থাপনা এবং রাবণ ও তার সেনাবাহিনীর চিত্রায়ণকে অনেকেই ধর্মীয় বিশ্বাস ও প্রচলিত বর্ণনার পরিপন্থী বলে মনে করেছিলেন। মহাসঙ্ঘের দাবি, সেই বিতর্কের প্রভাব ছবিটির বক্স অফিস পারফরম্যান্সেও পড়েছিল।চিঠিতে আরও সতর্ক করে বলা হয়েছে, যদি নির্মাতারা এই বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা না করেন, তবে শ্রীরামলীলা মহাসঙ্ঘ-সহ একাধিক হিন্দু সংগঠন দেশজুড়ে সিনেমা হলের বাইরে বিক্ষোভে নামবে।
উল্লেখ্য, রণবীর কাপুর, যশ, সাই পল্লবী, রবি দুবে, রাকুল প্রীত সিং, অরুণ গোভিল এবং লারা দত্ত অভিনীত 'রামায়ণ'-এর প্রথম ট্রেলার সম্প্রতি প্রকাশ্যে এসেছে। দুই পর্বে নির্মিত এই ছবি চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা, আর দ্বিতীয় পর্ব মুক্তি পাবে আগামী বছর।
৭০ বছরে ঢালিউড
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী
৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’
জামালপুর সীমান্তে ইয়াবা-ভারতীয় মদ জব্দ, আটক ১