বক্তব্যের আগে চোখে ব্যান্ডেজ বাঁধলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৬:২৬ পিএম

চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। হবিগঞ্জে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর ওপর হামলায় চোখ হারানোর প্রতিবাদে তিনি এ অভিনব প্রতিবাদ জানান।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে—জনতার ১ দফা’ শীর্ষক আলোচনায় সভায় তাকে চোখে ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দিতে দেখা যায়।

জানা গেছে, বক্তব্য দেওয়ার জন্য নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম ঘোষণার পরেই তিনি পর্দার আড়ালে চলে যান। প্রায় ১ মিনিট পরে তিনি বক্তব্য দেওয়ায় স্থানে আসলে দেখা যায় তার চোখে ব্যান্ডেজ।

মূলত হবিগঞ্জে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের হামলায় ছাত্রশক্তি নেতা আলিফের চোখ হারানোর ঘটনার প্রতিবাদ জানানোর জন্যই এই ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

বক্তব্যে এনসিপির এ নেতা বলেন, ‘এখানে লেখা আছে, আলিফের চোখ ফিরিয়ে দিন, ফিরিয়ে দিতে পারবে? কোথা থেকে দিবে, নিজেরই তো চোখ নাই। চোখ থাকলে কী আলিফের সেই কান্নাটা দেখতো না। আলিফের চিকিৎসার ব্যবস্থা করতো না?’

উল্লেখ্য, হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় এইচএসসি শিক্ষার্থী আলিফ তার একটি চোখে আঘাতপ্রাপ্ত হয়ে দৃষ্টিশক্তি হারান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত