ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৬:৩৮ পিএম

যশোরের মনিরামপুরে শান্ত ইসলাম (২০) নামে যুবককে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশে সোপর্দ করেছেন তার পিতা। এ ঘটনায় শিশুটির পিতা গত রবিবার (২ আগস্ট) রাতে মনিরামপুর থানায় মামলা দায়ের করেছেন। 

অভিযুক্ত শান্ত ইসলাম উপজেলার শ্যামকুড় ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার সন্ধ্যার কিছু সময় পূর্বে স্থানীয় একটি মাদ্রাসার পেছনে একটি সেচপাম্পের ঘরে ছয় বছর বয়সী শিশুটিকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে শান্ত। শিশুটির আর্ত-চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে শান্তকে আটক করে। 

এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তের পিতা ছেলেকে পুলিশের নিকট হস্তান্তর করেন। 

এ বিষয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান লিটন বলেন, এর আগেও শান্ত দুই শিশুর ওপর যৌন নির্যাতন করেছে।  

জানতে চাইলে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির জবাননন্দি গ্রহণ করা হয়েছে, শিশুটির পিতা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত