এআইইউবিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৭:৩৭ পিএম

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন (জেএমসি) বিভাগ আয়োজিত দিনব্যাপী ‘মোবাইল ফটোগ্রাফি কর্মশালা ও প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। 

গত ৩০ জুলাই ২০২৬ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এ কর্মশালায় বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। 

জেএমসি বিভাগের মেধাবী শিক্ষার্থী ও এআইইউবির প্রতিভাবান আলোকচিত্রী প্রয়াত তানভীর সিদ্দিক মজুমদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিন উপলক্ষে এ আয়োজন করা হয়। তার সৃজনশীলতা, ফটোগ্রাফির প্রতি ভালোবাসা এবং শিল্পচর্চার অনুপ্রেরণাকে স্মরণ করতেই এই কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এআইইউবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান এবং ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্সেস (এফএসএস)-এর ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম। 

কর্মশালায় শিক্ষার্থীরা মোবাইল ফটোগ্রাফির বিভিন্ন কৌশল, বিশেষ করে পোর্ট্রেট ফটোগ্রাফি বিষয়ে ব্যবহারিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীলতা ও দক্ষতা প্রদর্শনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেন। 

অনুষ্ঠানের সমাপনী পর্বে সিনিয়র ফ্যাকাল্টি সদস্য নিয়াজ মাজুমদার প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার ও অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে এফএসএস-এর অ্যাসোসিয়েট ডিন ড. ফারিয়া সুলতানা, জেএমসি বিভাগের প্রধান প্রফেসর ড. প্রদীপ কুমার পাণ্ডে এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত