আজ দুপুর ৩:৩০ মিনিটে শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামছে জাফনা কিংস। কিন্তু মাঠের লড়াই শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগেই ঘটে গেল এক নাটকীয় ঘটনা—বদলে গেল সাকিব আল হাসানের দল জাফনা কিংসের মালিকানা!
ভারতের সাবেক তারকা পেসার জাহির খান এবং ব্যবসায়ী নাগেন্দ্র সিদ্দউতমের সহ-মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাঙ্কর স্পোর্টস এবি আনুষ্ঠানিকভাবে জাফনা কিংসের মালিকানা গ্রহণ করেছে। নতুন মালিকানার অধীনে সাকিবের দলটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে অ্যাঙ্কর জাফনা কিংস ।
মূলত মাঠের বাইরের বিতর্ক কাটাতে জরুরিভিত্তিতে এই নতুন মালিকানা আনা হয়েছে।
- জাফনার আগের সহ-মালিক ও সাবেক ভারতীয় ক্রিকেটার মঞ্জোত কালরা গত ১৬ জুলাই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হন।
- অপর সহ-মালিক ময়াঙ্ক গোয়েলও আত্মগোপনে চলে যান।
- আর্থিক প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এবং টুর্নামেন্ট আয়োজক সংস্থা 'আইপিজি' দলটির স্বত্ব বাতিল করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল।
শ্রীলঙ্কান ক্রিকেটে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত ভারতের সাবেক বাঁহাতি পেসার জহীর খান
"শ্রীলঙ্কার বোলিং প্রতিভা ও বৈচিত্র্য আমি সবসময় পছন্দ করি। দেশটিতে আমার বহু স্মৃতি রয়েছে। এবার একটি দলের মালিক হিসেবে লঙ্কান ক্রিকেটের সাথে যুক্ত হতে পেরে সত্যি আনন্দিত। অ্যাঙ্কর জাফনা কিংসকে নিয়ে নতুন সফর শুরু করতে মুখিয়ে আছি।"
নিজ দলের কাছে আল নাসরের হার দেখলেন রোনালদো