অনলাইনে জুলাই জাদুঘরের টিকিট কাটবেন যেভাবে

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৪:১৫ পিএম

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এটি রাজধানীর শেরেবাংলা নগরে (গণভবন) অবস্থিত। 

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, এই জাদুঘরে প্রবেশের জন্য আগে থেকেই অনলাইনে নিবন্ধন করে নির্ধারিত সময়ের টিকিট সংগ্রহ করতে হবে। দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খলভাবে প্রবেশ নিশ্চিত করতে সময়ভিত্তিক প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। 

যেভাবে টিকিট কাটবেন
জাদুঘরে প্রবেশে আগ্রহীদের প্রথমে ‘জুলাই ৩৬’ ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। এরপর নিজের সুবিধামতো ভিজিটের সময় নির্বাচন করে একই ওয়েবসাইট থেকে অনলাইন টিকিট সংগ্রহ করা যাবে।

টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত