ফুটবল খেলা চলাকালীন বজ্রপাতে একজনের মৃত্য, আহত এক

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৬:০৪ পিএম

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর সুঙ্গাই গোলকে ফুটবল ম্যাচ চলাকালীন বজ্রপাতে এক থাই ফুটবলার প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় এক মালয়েশীয় নাগরিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে থাইল্যান্ডের নরাথিওয়াত প্রদেশের সুঙ্গাই গোলক শহরের শান্তিফাপ স্টেডিয়ামে 'এফএ গোলক কাপ' টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ চলাকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সুঙ্গাই গোলক থানার পুলিশ প্রধান কর্নেল থুন সিরিখুন্ত জানান, ভারী বৃষ্টির মধ্যেই বিকেলে 'আবু এক্স নং সিরিন' এবং 'স্যামকোল্ট' দলের মধ্যে সেমিফাইনাল ম্যাচটি চলছিল। বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ মাঠের মাঝখানে বিকট শব্দে বজ্রপাত হয়। 

ফুটবল ম্যাচ চালকীলন বজ্রপাতে নিহত হন একজন। ছবি: ভিডিও থেকে নেয়া

এতে খেলতে থাকা সফওয়ান আওয়ে দগ্ধ হন। জরুরি সেবা সংস্থা খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ও মেডিকেল টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক চিকিৎসা ও বাঁচানোর প্রাণপণ চেষ্টা সত্ত্বেও গুরুতর দগ্ধ ২৪ বছর বয়সী সফওয়ানকে বাচানো সম্ভব হয়নি। দুর্ঘটনায় মালয়েশিয়ার ২২ বছর বয়সী খেলোয়াড় মোহাম্মদ আলিফ ইজ্জাহান জুলকিফলিসহ মোট ১২ জন আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত সুঙ্গাই গোলক হাসপাতালে পাঠানো হয়।

নিহত সফওয়ান থাইল্যান্ডের তৃতীয় বিভাগের ক্লাব 'ইয়ালা এফসি'-এর উইঙ্গার ছিলেন। কিছুদিন আগেই তিনি ইয়ালা এফসিতে চুক্তি সই করেছিলেন। টুর্নামেন্টে তিনি আবু এক্স নং সিরিন দলের হয়ে খেলছিলেন।

সুঙ্গাই গোলক শহরটি থাইল্যান্ড ও মালয়েশিয়ার কেলান্তান সীমান্তের কাছে অবস্থিত হওয়ায় আঞ্চলিক এই এফএ গোলক কাপে দুই দেশেরই বেশ কয়েকটি দল অংশ নিয়ে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত